দুর্গাপূজা চলাকালীন অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫৩৮টি স্টেশন ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারকির পাশাপাশি প্রতিমা বিসর্জনের স্থানগুলোতেও জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়োজিত থাকবেন।
দুর্গাপূজায় ২৪ ঘণ্টা সতর্ক ফায়ার সার্ভিস, প্রস্তুত ৫৩৮টি স্টেশন
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে ৫৩৮টি ফায়ার স্টেশন সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
তথ্যসূত্র: TBS Bangladesh