বলিউড অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে নিয়ে বিভিন্ন মহলে ছড়ানো ভুয়ো তথ্যের বিরুদ্ধে কড়া অবস্থান নিল অভিনেতার টিম। সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ বা ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। গোবিন্দের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানো হলে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হবে।