হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনালে উন্নত ইনডোর টেলিকম নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৭.৬৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় একটি অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম (ডিএএস) নেটওয়ার্ক স্থাপন করা হবে।
প্রকল্পের অংশ হিসেবে টার্মিনাল জুড়ে ৭০০টি স্মল সেল এবং ৬৩৫টি ওয়াই-ফাই ইউনিট বসানো হবে। এর মাধ্যমে যাত্রীরা টার্মিনালের ভেতরে নিরবচ্ছিন্ন ৪জি এবং ৫জি-রেডি সংযোগ সুবিধা পাবেন।