ভারতের সাথে পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্কের ওপর জোর দিলেন হুমায়ুন কবির

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতের সাথে পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্কের ওপর জোর দিলেন হুমায়ুন কবির

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। এ সময় হুমায়ুন কবির ভারতের সাথে একটি ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তথ্যসূত্র: TBS Bangladesh
#হুমায়ুন কবির#ভারত#পররাষ্ট্র মন্ত্রণালয়#বাংলাদেশ