জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে ফেরত দিলেন আইজিপি

নাটোরের একটি পোশাকের দোকান থেকে উদ্ধার করা জার্মান পর্যটকের হারানো ম্যাকবুকটি তাকে ফেরত দিয়েছেন আইজিপি।

জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে ফেরত দিলেন আইজিপি

জার্মান এক পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করেছে পুলিশ। ছয় মাসের কাজের রেকর্ড ও গুরুত্বপূর্ণ নথিপত্র সম্বলিত ল্যাপটপটি নাটোরের একটি পোশাকের দোকান থেকে উদ্ধার করা হয়। পুলিশের একাধিক ইউনিটের সমন্বিত অভিযানের মাধ্যমে এটি খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। পরবর্তীতে আইজিপি ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন।

তথ্যসূত্র: TBS Bangladesh
#আইজিপি#জার্মান পর্যটক#ম্যাকবুক#নাটোর#পুলিশ