ঝালমুড়ি নিয়ে গান গেয়ে সুরের ময়দানে অবতীর্ণ হলেন দিলীপ ঘোষ। তার এই গান গাওয়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা শুরু হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে নানা মন্তব্যের কারণে আলোচনায় থাকলেও এবার গায়ক হিসেবে নতুন রূপে দেখা গেল তাকে।