৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী

স্যাটেলাইট চিত্রে উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরীর অস্তিত্বের প্রমাণ মিলেছে, যেখানে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।

৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের বিলাসবহুল জীবনযাত্রার চিত্র ফুটে উঠেছে। জানা গেছে, তিনি চারটি প্রমোদতরী ব্যবহার করেন, যার একটিতে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুল রয়েছে। যেখানে দেশটির সাধারণ মানুষ খাদ্য সংকটের সঙ্গে লড়াই করছেন, সেখানে নেতার এই বিলাসিতা সাধারণের কল্পনার বাইরে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: BBC News বাংলা
#কিম জং আন#উত্তর কোরিয়া#প্রমোদতরী#স্যাটেলাইট চিত্র