অবাঞ্ছিত পার্সেলের বন্যায় অতিষ্ঠ মাদুরাইয়ের ইনফ্লুইয়েন্সার

দক্ষিণ ভারতের মাদুরাইয়ের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুইয়েন্সার গত কয়েকদিন ধরে অ্যামাজন ও সুইগিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে একের পর এক অদ্ভুত সব পার্সেল পাচ্ছেন।

অবাঞ্ছিত পার্সেলের বন্যায় অতিষ্ঠ মাদুরাইয়ের ইনফ্লুইয়েন্সার

মাদুরাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুইয়েন্সার শান্মুগানাথন বর্তমানে এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি অ্যামাজন, সুইগি এবং অন্যান্য অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে একের পর এক পার্সেল পাচ্ছেন যা তিনি অর্ডার করেননি।

এই পার্সেলগুলোর তালিকায় রয়েছে টিভি, ফ্রিজ, আইফোন এবং ২০ কেজি বিরিয়ানির মতো খাবার। এই অনাকাঙ্ক্ষিত ডেলিভারির হিড়িক এখন তার পরিবারের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: BBC News বাংলা
#মাদুরাই#ইনফ্লুইয়েন্সার#অনলাইন শপিং#পার্সেল