১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দিয়েগো ম্যারাডোনার করা সেই আলোচিত 'হ্যান্ড অব গড' গোলটির বল নিলামে তোলা হচ্ছে। মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ম্যারাডোনা হাত দিয়ে বলটি ইংল্যান্ডের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়েছিলেন। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয়লাভ করে।
নিলামে উঠছে ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' গোল করা সেই বল
মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যবহৃত ম্যারাডোনার সেই ঐতিহাসিক বলটি নিলামে তোলা হচ্ছে।
তথ্যসূত্র: The Business Standard