বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট

মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিশ্বব্যাপী কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, যার ফলে ব্যবহারকারীরা টিমস ও আউটলুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট

মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে টিমস, আউটলুক এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলট ব্যবহারে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, এই বিভ্রাটের প্রভাব কমিয়ে আনতে তারা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

তথ্যসূত্র: BBC News বাংলা
#মাইক্রোসফট#প্রযুক্তি#আউটলুক#টিমস