চাঁদে মানুষের স্থায়ী ঘাঁটি বা বসতি স্থাপনের পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই উচ্চাভিলাষী প্রকল্পে অংশ নেওয়ার জন্য ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে আমন্ত্রণ জানানো হয়েছে। চাঁদে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করাই এই মিশনের মূল লক্ষ্য। তবে এই উদ্যোগের প্রেক্ষিতে চীনের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে।