বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার থেকে ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার থেকে ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রে দীর্ঘ কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর নৌবাহিনী ভাসমান ট্রলারটিকে খুঁজে পায়। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রলারটি সমুদ্রে দিক হারিয়ে ভাসছিল। উদ্ধারকৃত ১২ জন জেলে বর্তমানে নিরাপদ রয়েছেন।

তথ্যসূত্র: TBS Bangladesh
#নৌবাহিনী#উদ্ধার অভিযান#বঙ্গোপসাগর#জেলে