ভ্যাট ফাঁকি রোধে ১০ হাজার প্রতিষ্ঠানের ওপর নজর এনবিআরের

রাজস্ব ফাঁকি রোধে মাসিক ১০ লাখ টাকার বেশি লেনদেনকারী ১০ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড।

ভ্যাট ফাঁকি রোধে ১০ হাজার প্রতিষ্ঠানের ওপর নজর এনবিআরের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব ফাঁকির ঝুঁকি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় মাসিক ১০ লাখ টাকার বেশি লেনদেনকারী ১০ হাজারেরও বেশি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে, যাদের ওপর এখন থেকে কঠোর নজরদারি চালানো হবে। মূলত ভ্যাট বা মূল্য সংযোজন কর আদায় নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: The Business Standard
#এনবিআর#ভ্যাট#রাজস্ব#বাংলাদেশ