নতুন শিক্ষাব্যবস্থায় শিক্ষক নির্দেশিকা, ওয়ার্কবুক এবং ভিডিও লেসন অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ। ১২ জুলাই, শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
২০২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন চারটি পাঠ্যবইয়ের কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।