ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণার আগে তেলের দরপতন

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণার প্রাক্কালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণার আগে তেলের দরপতন

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার আগে বিশ্ববাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। জিএমটি সময় রাত ১২টা ৩৫ মিনিট নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১.২২ ডলার বা ১.২৯ শতাংশ কমে ৯৩.১৭ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ১.২০ ডলার বা ১.৩৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৫.৮৬ ডলারে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: The Business Standard
#তেল#ইরান#মার্কিন নিষেধাজ্ঞা#অর্থনীতি