সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

নতুন চারটি কমিটি গঠনের মাধ্যমে জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটির গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

জাতীয় সংসদের নতুন চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সংসদের মোট ৫০টি স্থায়ী কমিটির গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো। নতুন গঠিত এই চারটি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। তবে ৫০টি কমিটির মধ্যে মাত্র দুটি কমিটির নেতৃত্বে রয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

তথ্যসূত্র: TBS Bangladesh
#জাতীয় সংসদ#সংসদীয় কমিটি#বিএনপি