ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ২ ঘণ্টা বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ২ ঘণ্টা বন্ধ

ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বিআইডব্লিউটিসি-এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, নৌ-দুর্ঘটনা এড়াতে আজ সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

তথ্যসূত্র: TBS Bangladesh
#পাটুরিয়া-দৌলতদিয়া#ফেরি চলাচল#ঘন কুয়াশা#বিআইডব্লিউটিসি