প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর অতিথি গবেষণা কর্মসূচির জন্য চারজন গবেষককে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-এর রাফিম রয়েছেন। মোট ১৭১টি প্রস্তাবনা থেকে যাচাই-বাছাই শেষে তাদের নির্বাচন করা হয়। নির্বাচিত প্রত্যেক গবেষক ৩ লাখ টাকা করে অনুদান পাবেন এবং তাদের গবেষণা সম্পন্ন করার জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে।
পিআইবি গবেষণা অনুদান পেলেন টিবিএস-এর রাফিমসহ চারজন
পিআইবি-এর অতিথি গবেষণা কর্মসূচির আওতায় ১৭১টি প্রস্তাবনা থেকে চারজন গবেষককে নির্বাচিত করা হয়েছে।
তথ্যসূত্র: TBS Bangladesh