২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশ করার লক্ষ্য প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩১ সালের মধ্যে জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছেন।

২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশ করার লক্ষ্য প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতকে কেবল স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি জানান, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এসএমই উদ্যোক্তাদের বড় শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ সরবরাহের পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশকে একটি উৎপাদনমুখী শিল্প হাব হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#এসএমই#জিডিপি#প্রধানমন্ত্রী#অর্থনীতি#বাংলাদেশ