সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, 'যেখানে গাছ লাগানোর সুযোগ আছে, তা স্কুল হোক বা বাড়ির আঙিনা, আমি তোমাদের সবাইকে অনুরোধ করব প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাতে।'

তথ্যসূত্র: TBS Bangladesh
#প্রধানমন্ত্রী#বৃক্ষরোপণ#শিক্ষার্থী#সবুজ বাংলাদেশ