পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একীভূত করার লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামোর প্রস্তাব করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো রেমিট্যান্স পাঠানোর খরচ কমিয়ে আনা।
গবেষণায় বলা হয়েছে, এই ব্যবস্থাটি ওপেন-সোর্স 'মোজালুপ' (Mojaloop) প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তাৎক্ষণিক, সাশ্রয়ী এবং আন্তঃকার্যক্ষম লেনদেন নিশ্চিত করা সম্ভব হবে।