স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো, নতুন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং অব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তিগত সুবিধা যুক্ত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব, চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোগ
উপজেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন জনবল নিয়োগের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
তথ্যসূত্র: TBS Bangladesh