বাংলাদেশ রেলওয়ে তাদের অব্যবহৃত লাগেজ ভ্যানগুলোকে যাত্রী কোচে রূপান্তরের একটি নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে। এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৫৮ কোটি টাকা। প্রস্তাবনা অনুযায়ী, মেট্রো ট্রেনের আদলে এই কোচগুলো তৈরি করা হবে, যেখানে বসার আসনের চেয়ে দাঁড়িয়ে ভ্রমণের জন্য বেশি জায়গা রাখা হবে। মূলত দাঁড়িয়ে ভ্রমণকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অব্যবহৃত লাগেজ ভ্যানকে যাত্রী কোচে রূপান্তরের পরিকল্পনা রেলওয়ের
৩৫৮ কোটি টাকা ব্যয়ে অব্যবহৃত লাগেজ ভ্যানগুলোকে যাত্রী কোচে রূপান্তরের একটি প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ রেলওয়ে।
তথ্যসূত্র: TBS Bangladesh