এপ্রিল-জুন প্রান্তিকে আরএমজি খাতের নিট আয় ১০ শতাংশ বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন সময়ে তৈরি পোশাক খাতের নিট রপ্তানি আয় বেড়ে ৬.২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এপ্রিল-জুন প্রান্তিকে আরএমজি খাতের নিট আয় ১০ শতাংশ বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের তৈরি পোশাক খাতের সর্বশেষ ত্রৈমাসিক পর্যালোচনা অনুযায়ী, এপ্রিল-জুন সময়ে নিট আরএমজি রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬.২৩ বিলিয়ন ডলার। এর আগের জানুয়ারি-মার্চ প্রান্তিকে এই আয়ের পরিমাণ ছিল ৫.৬৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, আগের প্রান্তিকের তুলনায় এই খাতে নিট আয় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্যসূত্র: The Business Standard
#তৈরি পোশাক#রপ্তানি আয়#বাংলাদেশ ব্যাংক#অর্থনীতি