ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ)-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ২৩৯টি বৃহৎ শিল্প কারখানায় রুফটপ সোলার বা ছাদের ওপর সৌরবিদ্যুৎ স্থাপনের সক্ষমতা ৬৬৭ মেগাওয়াটে দাঁড়িয়েছে।
সরকারি তথ্যে রুফটপ সোলার সক্ষমতা ৪১৮ মেগাওয়াট উল্লেখ করা হলেও, আইইইএফএ-এর হিসাবে এই সংখ্যাটি অনেক বেশি। এছাড়া ছোট আকারের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো যুক্ত করলে দেশের মোট সক্ষমতা ১,০০০ মেগাওয়াট পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।