যশোরের ভৈরব নদে একটি লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষের পর বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। দুর্ঘটনার পর ওই এলাকায় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত বাল্কহেডের তিন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।