যশোরে ভৈরব নদে বাল্কহেড ডুবেছে, উদ্ধার ৩

যশোরের ভৈরব নদে একটি লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

যশোরে ভৈরব নদে বাল্কহেড ডুবেছে, উদ্ধার ৩

যশোরের ভৈরব নদে একটি লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষের পর বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। দুর্ঘটনার পর ওই এলাকায় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত বাল্কহেডের তিন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#যশোর#ভৈরব নদ#বাল্কহেড#দুর্ঘটনা