দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে শ্যামা ওবায়েদ আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্য সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।