আজীবন ধূমপান করার পরেও অনেক ব্যক্তি ফুসফুসের ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে মুক্ত থাকেন। এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী, কেন এমনটা ঘটে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল দীর্ঘদিনের। গবেষণায় দেখা গেছে, জিনগত বৈশিষ্ট্য এবং শরীরের নিজস্ব কোষ মেরামতের ক্ষমতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধূমপানের ক্ষতিকর প্রভাব সত্ত্বেও কিছু মানুষের শরীরে ডিএনএ মিউটেশন প্রতিরোধের বিশেষ ক্ষমতা থাকে, যা তাদের ক্যান্সার থেকে সুরক্ষা প্রদান করে।