চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

উদ্বোধনের চার বছর পার হলেও নানা সংকটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারেনি শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল।

চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

ঢাকার শাহবাগে অবস্থিত ৭৫০ শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতালটি ২০২২ সালের সেপ্টেম্বরে উদ্বোধন করা হয়। বিদেশমুখী রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এটি চালু করা হলেও, এখন পর্যন্ত হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করতে পারেনি। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাব এবং সুনির্দিষ্ট ব্যবস্থাপনা কাঠামোর অনুপস্থিতিই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালটিকে করপোরেট মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#সুপার স্পেশালাইজড হাসপাতাল#স্বাস্থ্যসেবা#ঢাকা