১২ অক্টোবর থেকে সিলেটে ট্রেনের টিকিটে এনআইডি যাচাই বাধ্যতামূলক

সিলেটে ট্রেনের কালোবাজারি রোধে ১২ অক্টোবর থেকে টিকিটের নামের সাথে এনআইডি যাচাই বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন।

১২ অক্টোবর থেকে সিলেটে ট্রেনের টিকিটে এনআইডি যাচাই বাধ্যতামূলক

সিলেটে ট্রেনের টিকিটের কালোবাজারি বন্ধ করতে এবং সাধারণ যাত্রীদের জন্য ট্রেন ভ্রমণ সহজতর করার লক্ষ্যে কঠোর নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন। আগামী ১২ অক্টোবর থেকে ট্রেনের টিকিটে থাকা নামের সাথে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এই কঠোর তদারকি অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#সিলেট#ট্রেন#এনআইডি#টিকিট#জেলা প্রশাসন