জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সেপ্টেম্বর মাসের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে করদাতারা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত সুবিধা পাবেন। নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিলের ক্ষেত্রে জরিমানার বিধানও রয়েছে।
তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসের পর রিটার্ন জমা দিলে সর্বনিম্ন ৩ হাজার টাকা এবং মার্চ মাসের পর জমা দিলে ৫ হাজার টাকা জরিমানা গুনতে হবে।