ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর ভবিষ্যৎ নিয়ে চর্চা তুঙ্গে। তরুণ এই ক্রিকেটারের টেস্ট ফরম্যাটে খেলার দক্ষতা রয়েছে কি না, তা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন। বৈভবের প্রতিভা এবং খেলার ধরন নিয়ে হেডেনের মন্তব্য ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।