বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ছয় ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ভারী এই বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন এবং রাস্তাঘাট চলাচলের উপযোগী করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ শুরু করেছেন।