বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া ইভেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতির কারণে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সিক্রেট সার্ভিসের এজেন্টরা প্রবেশকারীদের তল্লাশি করছেন। এর ফলে সাংবাদিক, বিনোদনশিল্পী এবং স্বেচ্ছাসেবকদের দীর্ঘ তিন ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। সাধারণ দর্শকদের প্রবেশ দ্রুত হলেও, ভেতরে খাবার ও পণ্য কেনার জন্য তাদের দীর্ঘ লাইনের সম্মুখীন হতে হয়েছে।