ইউনেস্কো এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ৮৫৯ সালে প্রতিষ্ঠিত আল কারাউইয়্যিন বিশ্ববিদ্যালয়টি বর্তমান বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এর প্রায় দুইশ বছর পর ১০৮৮ সালে ইতালিতে বোলোনিয়া বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করে, যা ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এছাড়া, বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের আট বছর পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তারও প্রায় একশ বছর পর ত্রয়োদশ শতকের শুরুতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল কারাউইয়্যিন ও এর প্রতিষ্ঠাতা
ইউনেস্কো ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী ৮৫৯ সালে প্রতিষ্ঠিত আল কারাউইয়্যিন বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
তথ্যসূত্র: BBC News বাংলা