যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
The Business Standard13 জুলাই 2026, 1:00 PM4 বার পড়াAMP
কেপলারের তথ্য অনুযায়ী, গত রবিবার কৌশলগত এই জলপথ দিয়ে মাত্র ছয়টি জাহাজ চলাচল করেছে। এটি গত পাঁচ সপ্তাহের মধ্যে দৈনিক জাহাজ চলাচলের সর্বনিম্ন সংখ্যা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় নিরাপত্তা ঝুঁকি বাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।