ট্রাম্পের কাছে 'ট্রাম্পকেয়ার' সর্বজনীন স্বাস্থ্যসেবা পরিকল্পনার প্রস্তাব আব্দুল এল-সায়েদের

প্রগতিশীল ডেমোক্র্যাট আব্দুল এল-সায়েদ সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি সর্বজনীন স্বাস্থ্যসেবা পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন।

ট্রাম্পের কাছে 'ট্রাম্পকেয়ার' সর্বজনীন স্বাস্থ্যসেবা পরিকল্পনার প্রস্তাব আব্দুল এল-সায়েদের

প্রগতিশীল ডেমোক্র্যাট এবং সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল-সায়েদ সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি সর্বজনীন স্বাস্থ্যসেবা পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। তিনি তার নির্বাচনী প্রচারণায় 'মেডিকেয়ার ফর অল' বা সবার জন্য স্বাস্থ্যসেবাকে মূল এজেন্ডা হিসেবে তুলে ধরেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে এল-সায়েদ এই প্রস্তাবটি তুলে ধরেন। তার এই পোস্টের সাথে সোনালী রঙের স্বাস্থ্যসেবা কার্ডের কিছু মক ইমেজ বা নমুনা ছবিও যুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র: The Business Standard
#আব্দুল এল-সায়েদ#ডোনাল্ড ট্রাম্প#স্বাস্থ্যসেবা#ট্রাম্পকেয়ার#যুক্তরাষ্ট্র