আগামী ২৪ ঘণ্টায় বেইজিংয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টির পূর্বাভাস

বেইজিংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় শহরটিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ পরিমাণ বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় বেইজিংয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টির পূর্বাভাস

বেইজিংয়ের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত শহরটির অধিকাংশ এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেখানে ১৫০ মিলিমিটার বা ৫.৯ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে ১০০ মিলিমিটার বা ৩.৯ ইঞ্চির বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: The Business Standard
#বেইজিং#চীন#আবহাওয়া#বৃষ্টিপাত