মার্কিন চিপ নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় চীন এখন নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে। প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, বেইজিং তাদের নিজস্ব এআই মডেলগুলোকে আরও শক্তিশালী করতে মার্কিন এআই মডেলের সহায়তা নিচ্ছে।
এছাড়া, চীনের শক্তিশালী উৎপাদন খাতে এআই প্রযুক্তিকে আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করার লক্ষ্যে বেইজিং 'ডিস্টিলেশন' বা মডেল পাতন প্রক্রিয়াকে উৎসাহিত করছে।