কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা (EPFO) তাদের গ্রাহকদের জন্য নতুন একটি সুবিধা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। খুব শীঘ্রই ইপিএফও-তে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) ব্যবস্থা চালু হতে চলেছে। এই সুবিধার মাধ্যমে গ্রাহকরা তাদের জমানো সঞ্চয় থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। তবে এই ব্যবস্থাটি কীভাবে কাজ করবে এবং উত্তোলনের সীমা কত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।