২০২৭ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া এই তালিকায় বেশ কয়েকজন ভারতীয় ব্যক্তিত্বও জায়গা করে নিয়েছেন।
তালিকায় স্থান পাওয়া ভারতীয়দের মধ্যে আসাদউদ্দিন ওয়াইসি, শাহরুখ খান, সালমান খান এবং এ আর রহমানের মতো পরিচিত মুখেরা রয়েছেন। এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী, এই তালিকায় বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের নাম উঠে এসেছে।