হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে চাঞ্চল্যকর দাবি করলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তিনি জানিয়েছেন, টম ক্রুজ তার প্রতি দুর্বল বা তার ওপর ক্রাশ খেয়েছেন। মল্লিকার দাবি অনুযায়ী, অভিনেতা তাকে ভিডিও বার্তা পাঠিয়ে থাকেন। রিয়্যালিটি শো 'ট্রেইটরস ২'-এর মঞ্চে এই মন্তব্য করেন অভিনেত্রী।