প্রায় ৯০ বছর পর নিউ ইয়র্ক ছাড়ছে মার্ভেল কমিকস

প্রায় নয় দশক নিউ ইয়র্কে কার্যক্রম পরিচালনার পর মার্ভেল কমিকস তাদের প্রকাশনা বিভাগ ক্যালিফোর্নিয়ার বারব্যাংকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

প্রায় ৯০ বছর পর নিউ ইয়র্ক ছাড়ছে মার্ভেল কমিকস

প্রায় ৯০ বছর নিউ ইয়র্কে থাকার পর মার্ভেল কমিকস তাদের প্রকাশনা বিভাগ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৬ জুলাই মার্ভেলের মিডটাউন অফিসে আয়োজিত এক টাউন হল সভায় কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রতিষ্ঠানটির প্রকাশনা বিভাগ এখন ক্যালিফোর্নিয়ার বারব্যাংকে স্থানান্তরিত হবে। উল্লেখ্য, বারব্যাংকেই মার্ভেল স্টুডিওস এবং মূল কোম্পানি দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির কার্যালয় অবস্থিত।

তথ্যসূত্র: The Business Standard
#মার্ভেল কমিকস#নিউ ইয়র্ক#ডিজনি#বারব্যাং