বিশ্বখ্যাত ইনডেক্স প্রোভাইডার মর্গান স্ট্যানলি জানিয়েছে, তারা আবারও এমএসসিআই (MSCI) বাংলাদেশ ইনডেক্সের নিয়মিত পর্যালোচনা শুরু করতে যাচ্ছে। তিন বছরেরও বেশি সময় স্থগিত থাকার পর আগামী ২০২৬ সালের নভেম্বর মাস থেকে এই প্রক্রিয়া পুনরায় চালু হবে। একই সাথে কর্পোরেট ইভেন্ট বাস্তবায়নের কাজও শুরু হবে বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে।
তিন বছর পর বাংলাদেশের সূচক পর্যালোচনায় ফিরছে মর্গান স্ট্যানলি
দীর্ঘ তিন বছরের বিরতির পর আবারও বাংলাদেশের সূচক পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল ইনডেক্স প্রোভাইডার মর্গান স্ট্যানলি।
তথ্যসূত্র: TBS Bangladesh