সরকারি উন্নয়ন প্রকল্পগুলোতে রাজস্ব ফাঁকির ঘটনা রোধ করতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) চলমান বড় প্রকল্পগুলোর তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে।
তদন্তের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের কাছে প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।