পাঞ্জাবের এক কৃষক লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতেছেন। দীর্ঘ ১৫ বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনছিলেন তিনি। অবশেষে তার এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী, এই বিশাল অংকের অর্থ জয়ের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।