রাশিয়ার একটি প্লেগ ইনস্টিটিউটের কর্মীর মৃত্যুর ঘটনায় কোনো মহামারী ছড়ানোর ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কোভিড-১৯ মহামারীর পর থেকে বিশ্বজুড়ে অজানা কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনাগুলোর বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তারা এবং আন্তর্জাতিক গণমাধ্যম অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। উল্লেখ্য, চীনে দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী শ্বাসকষ্টের মাধ্যমে কোভিড-১৯ মহামারীর সূত্রপাত হয়েছিল।
রাশিয়ার প্লেগ ইনস্টিটিউটের কর্মীর মৃত্যুতে মহামারীর ঝুঁকি নেই
রাশিয়ার একটি প্লেগ ইনস্টিটিউটের কর্মীর মৃত্যুর ঘটনায় কোনো মহামারী ছড়ানোর ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: The Business Standard