বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের

বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সহায়তায় ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড অনুদান ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।

বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের

যুক্তরাজ্য সরকার বাংলাদেশের বন্যা দুর্গতদের সহায়তার জন্য ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে। এর আগে মে মাসে সিলেট অঞ্চলের বন্যার্তদের সহায়তায় ২ লাখ ৪৫ হাজার পাউন্ড (প্রায় ৩.৯ কোটি টাকা) জরুরি তহবিল প্রদান করেছিল দেশটি। সব মিলিয়ে চলতি বছর বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় যুক্তরাজ্যের মোট সহায়তার পরিমাণ ৬ লাখ পাউন্ড (প্রায় ৯.৬ কোটি টাকা) ছাড়িয়েছে। এছাড়া বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের চলমান সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#যুক্তরাজ্য#বাংলাদেশ#বন্যা#সহায়তা