শাহজালাল মাজারের দানবাক্স থেকে ১৮ দিনে ৪৭ লাখ টাকা উদ্ধার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে ১৮ দিনে ৪৭ লাখ ৪ হাজার ৯৮২ টাকা পাওয়া গেছে। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

শাহজালাল মাজারের দানবাক্স থেকে ১৮ দিনে ৪৭ লাখ টাকা উদ্ধার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সগুলো ১৮ দিন পর খোলা হয়েছে। এতে মোট ৪৭ লাখ ৪ হাজার ৯৮২ টাকা পাওয়া গেছে। মাজারের প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

টাকার পাশাপাশি দানবাক্স থেকে বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ১৩৫ সৌদি রিয়াল, ২০ মার্কিন ডলার, ২ হাজার ৫৩২ ভারতীয় রুপি, ২২ কাতারি দিরহাম, ৬ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ১.৪৫০ ওমানি দিনার, ৫৪.২০ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ৬০ পাকিস্তানি রুপি এবং ১০ সিঙ্গাপুর ডলার। এছাড়া কিছু স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#শাহজালাল মাজার#সিলেট#দানবাক্স#বাংলাদেশ